Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন, কিছুই জানে না বিসিবি

admin • 25 Aug 2022, 10:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন, কিছুই জানে না বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন বলে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই। তবে তার কোনো পদত্যাগ পত্র পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সকাল থেকে এই ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংবাদ।   তবে এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, রাসেল ডমিঙ্গোর পদত্যাগে ইস্যুতে কিছুই জানে না বিসিবি। এটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয়। বিব্রত কোচ।   বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মালনে এসব কথা বলেন তিনি।    এর আগে বুধবার (২৪ আগস্ট) মুঠোফোনে ওই সংবাদপত্রকে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে কথা বলে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে সঙ্গে তিনি আর বাংলাদেশে ফিরবেন না বলেও জানিয়েছেন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।