Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রেন দুর্ঘটনা: সোনার বাংলা এক্সপ্রেসের ৩ কর্মীকে সাময়িক বরখাস্ত

admin • 17 Apr 2023, 01:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রেন দুর্ঘটনা: সোনার বাংলা এক্সপ্রেসের ৩ কর্মীকে সাময়িক বরখাস্ত

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের ৩ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—চালক মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী চালক মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন)।

 

আজ সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর আগে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান গণমাধ্যমকে  বলেছিলেন, রেলের চট্টগ্রাম বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে।

 

ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাটি কারো কর্তব্য অবহেলায় না সিগন্যালিং সমস্যায় নাকি যান্ত্রিক কারণে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।