Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ৫০০ মামলা, জরিমানা ২১ লাখ

admin • 26 Sep 2024, 05:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ৫০০ মামলা, জরিমানা ২১ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৫০০টি মামলা ও ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, ২৫ সেপ্টেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। এছাড়া অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮টি গাড়ি রেকার করা হয়। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

   

এর আগে ২৪ সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়।

   

২৩ সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৭৬টি মামলা ও ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।