Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের ৭জন নিহত

admin • 24 May 2024, 11:57 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের ৭জন নিহত

ভারতের দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে শুক্রবার (২৪ মে) সকালে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মিনি বাসের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

মিনি বাসটিতে করে একই পরিবারের ৩০ জন সদস্য তীর্থ যাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। খবর এনডিটিভি

উত্তর প্রদেশ থেকে পরিবারের সদস্যদের বহনকারী বাসটি আমবালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিক ধুমড়ে মুচড়ে গেছে।

দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা যায়, বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। এতে আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।