Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

admin • 19 Dec 2024, 12:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক শিশু।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

তিনি জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা সংলগ্ন হাজিবাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং এক শিশু আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

 

মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।