Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে রোগীর আত্মহত্যা

admin • 27 Mar 2024, 04:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে রোগীর আত্মহত্যা

বুকের ব্যথা সইতে না পেরে নিজের পেটে চাকু মেরে জয়নাল আবেদিন নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী মনজিলা বেগম ও এক ছেলে, এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

হাসপাতালে জয়নালের ভাতিজা মো. মোতালেব হোসেন বলেন, চাচা তিন বছর ধরে অসুস্থ। এরপর থেকে রিকশা চালাতে পারতেন না। চাচি বাসা বাড়িতে কাজ করে যে কয় টাকা পান তা দিয়েই সংসার চলে।

তিনি আরও বলেন, চাচাকে হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। সেখান থেকে বলেছে হার্টে ব্লক আছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। আজ সন্ধ্যার দিকে চাচা সবার অগোচরে ফল কাটার ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। পরে তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।