Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

টাকা ফেরত চেয়ে ব্যাংক কর্মকর্তাকে চড়-থাপ্পড়, ভিডিও ভাইরাল

admin • 08 Dec 2024, 08:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাকা ফেরত চেয়ে ব্যাংক কর্মকর্তাকে চড়-থাপ্পড়, ভিডিও ভাইরাল

ব্যাংকে থাকা স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) ওপর থেকে শুল্ক কেটে নেয়ায় ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাওয়া নিয়ে এক গ্রাহকের সঙ্গে লঙ্কা কাণ্ড ঘটেছে। ভারতের আহামেদাবাদের ইউনিয়ন ব্যাংকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

 

ব্যাংকে গচ্ছিত রাখা অর্থের ওপর শুল্ক কাটার ম্যাসেজ মোবাইলে আসার পর কারণ জানতে ব্যাংক ম্যানেজারের কাছে যান এক গ্রাহক। এ নিয়ে বেশ খানিকক্ষণ ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কি করলেন তিনি। কিছুক্ষণ পরই শুরু হলো দুই জনের মধ্যে মারামারি।

 

জানা গেছে, টাকা ফেরত চেয়ে ব্যাংকের ম্যানেজারকে ধরে চড়-থাপ্পড়, ঘুষি মারা শুরু করেন ওই গ্রাহক। মার খাওয়ার পর প্রতিরোধে হাত চালালেন ব্যাংক ম্যানেজারও। মারামারি থামাতে কার্যত বেগ পান ব্যাংকে উপস্থিত বাকিরা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি একে অন্যের জামার কলার ধরেছেন। দু’জনেই উত্তেজিত। চলছে প্রবল কথা কাটাকাটি। তাদের মধ্যে একজন ইউনিয়ন ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার, অন্যজন গ্রাহক। এ সময় ম্যানেজারকে ধরে চড় মারতে দেখা যায়। ম্যানেজারও পাল্টা আঘাত শুরু করেন।

 

এক পর্যায়ে দু’জনকে থামাতে গিয়ে ঘাম ছুটে যায় অন্যদের। এক নারী ব্যাংকর্মী কেঁদে ফেলেন। তিনি সবাইকে থামতে অনুরোধ করেন। এ ঘটনায় আহামেদাবাদের ভাস্তারা পুলিশ একটি মামলা দায়ের করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।