Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

admin • 05 Nov 2024, 09:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ সালাউদ্দিন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে নিযুক্ত করেছে বিসিবি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। ২০০৫ সালে সালাউদ্দিন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। পরে তিনি  সহকারী কোচের দায়িত্বও পালন করেন। 

এক সময় বিকেএসপির খণ্ডকালীন ক্রিকেট কোচ ছিলেন সালাহউদ্দিন। ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই ছিলেন। এবার টাইগারদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তার নতুন অ্যাসাইনমেন্ট আরম্ভ হবে।  

দীর্ঘ ২৫ বছরের লম্বা কোচিং ক্যারিয়ারে সালাহউদ্দিন প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে সুপরিচিত। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।