Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টঙ্গীতে পলিথিন গুদামে আগুন

admin • 19 Apr 2023, 01:25 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
টঙ্গীতে পলিথিন গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জয় হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।

 

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।