Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত

admin • 17 Apr 2024, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত

ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১১ নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।