জাতীয়
এক্সক্লসিভ
জ্বালানি তেলের দাম নিয়ে প্রতিমন্ত্রীর সুসংবাদ
admin
• 14 Aug 2022, 09:32 AM
• পঠিত 3 বার
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভোক্তাদের সুসংবাদ দিয়েছেন। তিনি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে। এটা নিয়ে আমি আশাবাদী।
রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এ সেমিনারের আয়োজনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা,অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কঠিনভাবে। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশি দিন হয়নি। আমি সবাইকে বলব এক-দুইটা মাস আপনারা অন্তত ধৈর্য ধরুন।
একটু সহনীয় হউন। আমরা আশাবাদী, তেলের মূল্য যদি কমতি আরম্ভ করে অবশ্যই এটাকে আমরা একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব, এটা নিয়ে আমি আশাবাদী।
করে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





