Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জ্বালানি তেলের দাম কমল

admin • 31 Aug 2024, 11:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম কমল

অকটেন–পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তবর্তী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ  (৩১ আগস্ট)  শনিবার এই তথ্য জানিয়েছেন।

ফাওজুল কবির খান জানান, ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা, অকটেন ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা ও পেট্রোল ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রাত ১২টা থেকে এই দাম কার্যকর হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।