Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জ্বালানি ক্রয়ে ক্রেতাদের যে আহ্বান জানাল পেট্রল পাম্প মালিক সমিতি

admin • 27 Mar 2026, 04:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জ্বালানি ক্রয়ে ক্রেতাদের যে আহ্বান জানাল পেট্রল পাম্প মালিক সমিতি

জ্বালানি ক্রয়ে ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি কিনে মজুদ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এসব আহ্বান জানিয়েছে। অপরদিকে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান তিনি।

 

এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

 

আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে।

 

এর পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরো দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।