Friday, 4 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

জেনে নিন তেহারি ও বিরিয়ানির মধ্যে পার্থক্য কী ?

admin • 06 Sep 2023, 06:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জেনে নিন তেহারি ও বিরিয়ানির মধ্যে পার্থক্য কী ?
তেহারিকে বিরিয়ানির বিশেষ পরিমার্জিত ধরন বলা যেতে পারে। তবে স্বাদ ও রান্নার পদ্ধতিতে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে এই দুটির। - তেহারি বিরিয়ানির তুলনায় হালকা মসলাদার হয়। এর ucbcরঙটাও অনেক হালাক হয় বিরিয়ানির তুলনায়। বিরিয়ানিতে নানা ধরনের মসলা ব্যবহার করা হয়। -গরুর মাংস দিয়ে করা হয় তেহারি। কাচ্চি বিরিয়ানি খাসির মাংস দিয়ে করা হয়। তবে গরুর মাংসের বিরিয়ানিও হয়। - তেহারি রান্নায় ব্যবহৃত হয় সরিষার তেল। বিরিয়ানিতে সরিষার তেল ব্যবহার করা হয় না। -তেহারির মাংসের সাইজ ছোট থাকে। ছোট কিউব করে কাটা মাংস এর অন্যতম বৈশিষ্ট্য। বিরিয়ানির মাংস বড় আকারের হয়। - পোলাওয়ের চাল বা চিনিগুঁড়া চাল দিয়ে রান্না করা হয় তেহারি। বাসমতী চালের তেহারি হয় না। বাসমতী চাল ব্যবহার করা হয় বিরিয়ানিতে। -তেহারিতে কেওড়াজল দেওয়া হয় না। গোলাপজল দেওয়ায় হলেও খুব সামান্য দেওয়া হয়। না দিলেই তেহারির আসল ফ্লেভার পাওয়া যায়। কেওড়া ও গোলাপজল ব্যবহার করা হয় বিরিয়ানিতে। - তেহারিতে মাংসের পাশাপাশি হাড় ও আলু থাকে। বিরিয়ানিতে সাধারণত হাড় থাকে না। - বিরিয়ানি দমে রান্না করা হয়। তেহারিতে দম দেওয়া হয় না।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।