Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin • 24 Mar 2026, 02:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাইয়ের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'  
এর আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে তারা সুপারিশ দেবে না।

সংসদের প্রথম অধিবেশনের দিনেই ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয় অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়নাল আবদিন। আজকের বৈঠক ছিল কমিটির প্রথম সভা, যেখানে অধ্যাদেশের বিস্তারিত পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় আলোচনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।