Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাই বিপ্লবে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin • 07 Jan 2025, 04:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জুলাই বিপ্লবে আহতদের পুলিশে চাকরি দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেওয়া হবে।’

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

 

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আরেকটা জিনিস হলো ট্রাফিকের যে সমস্যা ওটা কিন্তু রয়ে গেছে। যদিও যানজটের সমস্যাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। সংশ্লিষ্ট সবাইকেই একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৪০০ শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই এক হাজারে নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।