Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

admin • 29 Mar 2026, 02:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সংগঠনটির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘প্রায় ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। সেই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। কিন্তু যারা এখন দেশ পরিচালনা করছেন, তারা শহীদদের সেই ত্যাগের সঙ্গে বেঈমানি করছেন।’

তিনি আরও বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষার আলোকে প্রণীত জুলাই সনদ সরকার নিজেদের মতো করে ব্যবহার করছে। জাতি যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন সরকার গণভোট এবং গুম ও কমিশন সংস্কারসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব এনেছে। এটি জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নাহলে এ দাবিতে ছাত্রসমাজকে রাজপথে নামতে হবে। সরকারের যে কোনো ভালো কাজকে ছাত্রশিবির স্বাগত জানাবে। তবে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনটি আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।