যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবুল হাসান জুলাই গণহত্যা মামলার আসামি।
১৬ ডিসেম্বর ( রোববার ) সকালে জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসিকে কাশিমপুর কারাগার থেকে ধানমণ্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন।
গত ২০ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করা হয় এই পুলিশ কর্মকর্তাকে।





