Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জীবন থাকতে দেশের স্বার্থ নষ্ট হতে দেব না: প্রধানমন্ত্রী

admin • 24 Dec 2022, 01:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জীবন থাকতে দেশের স্বার্থ নষ্ট হতে দেব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেব না। টানা তিন মেয়াদে বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে কেবল আওয়ামী লীগ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

তিনি বলেন, পঁচাত্তরের পর মানুষের অধিকার সেনানিবাসে বন্দি ছিল। ১৯৯৬ সালে ভোট চুরি করে ক্ষমতায় আসে খালেদা জিয়া। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, বিএনপিকেও ছাড়েনি।

দুর্নীতি করে টাকা বানাতে আসিনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন-প্রধানমন্ত্রী ছিলেন। জীবন দিয়ে হলেও দেশের স্বার্থ রক্ষা করব। বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে।

বিস্তারিত আসছে...

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।