Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জিল বাইডেন করোনায় আক্রান্ত, বাইডেন নেগেটিভ

admin • 05 Sep 2023, 08:17 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জিল বাইডেন করোনায় আক্রান্ত, বাইডেন নেগেটিভ

মার্কিন ফার্স্ট লেডি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। অন্যদিকে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’

এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।

হোয়াইট হাউস বলেছে, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।