admin
• 05 Apr 2026, 01:18 PM
• পঠিত 3 বার
গুগল অবশেষে জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা তাদের জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম, অর্থাৎ @gmail.com-এর আগের অংশটি পরিবর্তন করতে পারবেন।
এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরোনো বা অপছন্দের ইমেইল আইডি বদলে নতুন নাম ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি।
জিমেইল ইউজার নেম পরিবর্তনের পর কী হবে
ইউজার নেম পরিবর্তন করার পর কয়েকটি বিষয় স্বয়ংক্রিয়ভাবে ঘটবে:
- আপনার পুরোনো জিমেইল ঠিকানাটি একটি অল্টারনেট ইমে
- ইল হিসেবে থেকে যাবে
- নতুন ও পুরোনো; দুটো ঠিকানাতেই পাঠানো ইমেইল আপনি পাবেন
- আপনার অ্যাকাউন্টের কোনো ডাটা, যেমন ছবি, মেইল বা ফাইল, মুছে যাবে না
- আপনি চাইলে যে কোনো সময় পুরোনো ইমেইলে ফিরে যেতে পারবেন
- তবে নতুন জিমেইল ইউজার নেম তৈরি করার সুযোগ ১২ মাসে একবার
- নতুন ইমেইল ডিলিট করা যাবে না
- জিমেইল, ম্যাপস, ইউটিউব, গুগল ড্রাইভসহ সব গুগল সার্ভিসে পুরোনো ও নতুন - দুটো দিয়েই লগইন করা যাবে
পরিবর্তনের আগে যেসব বিষয় মাথায় রাখবেন
ইউজারনেম পরিবর্তনের আগে গুগল কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে:
- কিছু অ্যাপ সেটিংস রিসেট হতে পারে
- নতুন ডিভাইসে লগইন করার মতো কিছু পরিবর্তন দেখা যেতে পারে
- আগের ইমেইল অনেক জায়গায় থেকেই যেতে পারে, যেমন পুরোনো ক্যালেন্ডার ইভেন্টে
- ডাটা ব্যাকআপ রাখা ভালো, যাতে কোনো সমস্যা হলে পুনরুদ্ধার করা যায়
যেভাবে জিমেইলের ইউজার নেম পরিবর্তন করবেন
নিচের ধাপগুলো অনুসরণ৫ করে সহজেই ইউজার নেম পরিবর্তন করা যায়:
ধাপ ১: আপনার ডিভাইস থেকে Google Account সেটিংসে যান
ধাপ ২: Personal info অপশনে ক্লিক করুন
ধাপ ৩: মেইল সেকশনে গিয়ে Google Account email নির্বাচন করুন
ধাপ ৪: Change Google Account email অপশন থাকলে সেটিতে ক্লিক করুন
ধাপ ৫: সম্ভাব্য সমস্যা বা সতর্কতা ভালোভাবে পড়ে নিন
ধাপ ৬: নতুন ইউজার নেম লিখুন (যেটি আগে কেউ ব্যবহার করেনি)
ধাপ ৭: Change মেইলে ক্লিক করে নিশ্চিত করুন
প্রক্রিয়া শেষ হলে আপনার নতুন জিমেইল ঠিকানা চালু হবে এবং পুরোনোটি অল্টারনেট হিসেবে যুক্ত থাকবে।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
কতবার জিমেইল ইউজার নেম পরিবর্তন করা যাবে? ১২ মাসে একবার নতুন ইউজার নেম তৈরি করা যাবে, সর্বোচ্চ তিনবার।
পুরোনো ইমেইলে মেইল আসবে? হ্যাঁ, পুরোনো ও নতুন- দুটো ঠিকানাতেই মেইল আসবে।
পুরোনো ইমেইল কি অন্য কেউ ব্যবহার করতে পারবে? না, এটি আপনার অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে এবং অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
পুরোনো ইমেইল থেকে মেইল পাঠানো যাবে? হ্যাঁ, চাইলে পুরোনো ঠিকানা থেকেও ইমেইল পাঠানো সম্ভব।
জিমেইল ইউজার নেম পরিবর্তনের এই নতুন সুবিধা ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী। তবে এটি ব্যবহার করার আগে নিয়ম-কানুন এবং সম্ভাব্য পরিবর্তনগুলো সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন।
নতুন এই আপডেটের মাধ্যমে জিমেইল ব্যবহার আরও নমনীয় হয়েছে। অনেক দিন ধরে যাদের ইমেইল আইডি পরিবর্তনের ইচ্ছা ছিল, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।
তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে, আগে সব দিক বিবেচনা করে তারপর ইউজারনেম পরিবর্তন করাই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া