Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জার্মানিতে ছুরি হামলায় আহত অন্তত ৪

admin • 19 Apr 2023, 11:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জার্মানিতে ছুরি হামলায় আহত অন্তত ৪

জার্মানির ডুসবুর্গে একটি ফিটনেস স্টুডিওতে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত একজন আক্রমণকারী ছুরি নিয়ে ওই ফিটনেস স্টুডিওতে ঢুকে পড়ে। এলোপাথারি ছুরি চালাতে থাকে সে। এতে গুরুতর আহত হন অন্তত চারজন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন গুরুতর আহত হলেও বিপদ কাটিয়ে উঠেছেন।

 

কে কেন হামলা চালালো, তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ। পার্শ্ববর্তী অঞ্চল এসেন থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আততায়ীকে ধরার জন্য গোটা অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। আততায়ী খুব বেশি দূর পালাতে পারেনি বলেই তাদের বিশ্বাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।