Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ১৩শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ,মালিককে জরিমানা

admin • 24 Apr 2026, 10:59 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৩শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ,মালিককে জরিমানা
জামালপুরে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও মালিককে জরিমানা করেছে ভ্রামমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বোষপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। অভিযানকালে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সকাল বাজার এলাকার গোডাউন থেকে প্রায় ৩৪ মণ (১ হাজার ৩২৬ কেজি) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটি ও পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ পলিথিন উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।