Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩২ জন

admin • 31 Aug 2025, 09:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩২ জন

জামালপুরে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে ৩২ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। ফল প্রকাশের পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন এসপি। 

চাকরিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আপনারা প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন করবেন।

জানা যায়, এবারের কনস্টেবল নিয়োগে জামালপুরে মোট ৩ হাজার ৩২১ জন আবেদন করেছিলেন। তাদের মধ্যে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন নারীসহ ৩২ জনকে নিয়োগ দেয়া হয়। এছাড়া আরও ৬ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।