Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে শ্বশুরের আঘাতে প্রাণ গেল জামাইয়ের, আটক ৬

admin • 02 Apr 2026, 12:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে শ্বশুরের আঘাতে প্রাণ গেল জামাইয়ের, আটক ৬

জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরসহ তার বাড়ির স্বজনদের মারধরের শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে  ৬ জনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিমের (৫০) বাড়ি একই এলাকায়।

  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে পাঁচ বছর আগে নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সঙ্গে শামীমের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে বুধবার রাতে বিষয়টি মীমাংসার জন্য নিহত আব্দুল হাকিমের বাড়িতে সালিসে বসে।   এসময় দুই পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে শামীমের শ্বশুরসহ অন্যরা আব্দুল হাকিমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ‘পারিবারিক বিরোধের জেরে মারামারিতে আহত হয়ে আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।