Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

admin • 21 Oct 2025, 10:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর ইয়ার রহমান (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বের হয় ইয়ার রহমান। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। পরিবার ও এলাকাবাসী সারারাত খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

 

সোমবার দুপুরে ধানক্ষেতে কাজ করা কৃষকদের নজরে মরদেহটি এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।