Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে দূর্গা পূজার প্রতিমা ভাংচুর, যুবক আটক

admin • 21 Sep 2025, 01:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে দূর্গা পূজার প্রতিমা ভাংচুর, যুবক আটক

জামালপুরে সরিষাবাড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হাবিব (২৫) নামের ওই যুবককে আটক করা হয়।

 

সে উপজেলার শিমলাপল্লী গ্রামের বাসিন্দা। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পৌরসভার তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

 

মন্দিরের সহ-সভাপতি রবি চন্দ্র বর্মন জানান, গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুর্বৃত্তরা দুর্গাপূজার ৭ প্রতিমার মাথা ভেঙে ফেলে। ভোরে ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাবিবকে শনাক্ত ও আটক করা হয়।

 

তিনি আরও বলেন, অভিযুক্ত যুবকের বাড়ি মন্দির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। কার প্ররোচনায় বা কার ইন্ধনে সে এমন ন্যাক্কারজনক কাজ করেছে সেটিও উদঘাটন জরুরি।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃত যুবকের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং মন্দির কর্তৃপক্ষসহ স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।