Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

admin • 17 Aug 2025, 10:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টা দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রুপচান আলী ও বিল্লাল হোসেনের মধ্যে ৩৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটি রুপচান আলীর দখলে ছিল। রোববার বেলা ১২টার দিকে বিল্লাল দলবলসমেত জোরপূর্বক জমি দখল করতে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রুপচান আলীর ভাই দুলাল মিয়া মারাত্মক আহত হন। তাকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান ।
নিহতের ছেলে সজীব মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার সহযোগীরা আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।