Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

admin • 03 Aug 2026, 08:41 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এর আগে দুপুরে সদর উপজেলার নরুন্দি এলাকার জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল হাই সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি জাকের মির্জাপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে অবস্থান করছিলেন আব্দুল হাই। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে জামালপুর রেলওয়ে (জিআরপি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।