Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে অতিরিক্ত ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

admin • 15 Apr 2026, 08:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে অতিরিক্ত ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স কাঠারবিল ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল মজুতের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

  বুধবার (১৫ এপ্রিল) ভ্রামমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন উপজেলার উত্তর কাঠারবিল গ্রামের বাদশা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাঠারবিল ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিতরণের সময় সাব্বির হোসেন ৫ লিটার করে মোট ১২০ লিটার ডিজেল উত্তোলন করে ভ্যানযোগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটকিয়ে রাখেন।
  ঘটনার বিষয়ে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোখলেসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল ইসলামকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাব্বির হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা হয় ১২০ লিটার ডিজেল।
  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল ইসলাম বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।