Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম, সম্পাদক মামুন

admin • 02 Sep 2025, 10:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম, সম্পাদক মামুন

জামালপুরে ফরিদুল কবির তালুকদার শামীমকে টানা তৃতীয় বারের মতো সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৩ আগস্ট শনিবার শহরের বেলটিয়া মাঠে জামালপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মো. ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হলো।

জামালপুর জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব ও সাংগঠনিক আরিফ হোসেন বাহাজ। অল্প কিছু দিনের মধ্যে জামালপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এর আগে ২০১৬ সালে জামালপুর পৌর শহরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।