Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াতের সাথে বিএনপির কোনো বিরোধ নেই: নায়েবে আমির

admin • 13 Jan 2025, 09:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামায়াতের সাথে বিএনপির কোনো বিরোধ নেই: নায়েবে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াতের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। জাতীয় স্বার্থে এখনও একই অবস্থানে আছে বিএনপি-জামায়াত।

 

সোমবার (১৩ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের সাথে। এরপর দলের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের গনমাধ্যমের সাথে কথা বলেন।

 

তিনি বলেন, ব্রাজিলের সাথে দেশের রাজনীতি ও অর্থনীতির ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামী যে দীর্ঘ দিন কেন্দ্রীয় কার্যালয় খোলা রাখতে পারেনি এবং স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেনি সেই বিষয়গুলো নিয়েও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, আগামীতে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।