Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াত আমীরের হার্টে ৩টি ব্লক, বাইপাস সার্জারির পরামর্শ

Shakib Nahid • 30 Jul 2025, 10:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামায়াত আমীরের হার্টে ৩টি ব্লক, বাইপাস সার্জারির পরামর্শ

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। তার বাইপাস সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে।

 

জামায়াত আমীরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন।

 

এর আগে, গত ১৯ জুলাই বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। এরপর বক্তৃতা দিতে আবারও ডায়াসে দাঁড়ান তিনি। তখন ফের পড়ে যান তিনি। তারপর বসেই বক্তৃতা দেন তিনি।

 

এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।