Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাবির রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

admin • 11 Sep 2025, 01:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাবির রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এক কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হলের একটি কক্ষে অবৈধভাবে অবস্থান করার সময় তাকে আটক করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। আটকের পর তিনি দাবি করেন, রাতে ক্যাম্পাসে আসার পর শরীর খারাপ হওয়ায় হলে শুয়ে পড়েছিলেন, তবে হলে থাকার জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনাকে জাকসু নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছে। রবীন্দ্র হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম জানান, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা বিধিসম্মত নয়। তাই তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।