এক্সক্লসিভ
জাবিতে হিট উপ-প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
admin
• 08 Apr 2026, 03:47 PM
• পঠিত 3 বার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) উপ-প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন তরুণ গবেষকের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, গবেষণা প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের এই সমন্বিত প্রচেষ্টা আমাদের জন্য একটি অনন্য মাইলফলক। মানুষের অস্তিত্বের স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ করা এখন সময়ের দাবি। কারণ, মানুষই প্রতিনিয়ত মূল্যবান জীববৈচিত্রের ভারসাম্যপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত করছি। উপ-উপাচার্য চলমান প্রকল্পের আওতায় প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের এই সম্মিলিত উদ্যোগ একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





