Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জাপানে গ্রামের পুরুষদের বিয়ে করলে নারীরা পাবে ৫ লাখ টাকা

admin • 31 Aug 2024, 12:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাপানে গ্রামের পুরুষদের বিয়ে করলে নারীরা পাবে ৫ লাখ টাকা

পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান। দেশটিতে দিন দিন ক্রমশ কমছে জনসংখ্যা। এমন পরিস্থিতিতে দেশটির বেশিরভাগ নারী চাকরি ও উচ্চশিক্ষার প্রত্যাশায় পাড়ি জমাচ্ছেন শহরে।

এতে জনসংখ্যার ভারসাম্য কমছে গ্রামীণ অঞ্চলগুলোতে। বিশ্লেষকদের মতে। গ্রামাঞ্চলে পুরুষের তুলনায় কমে যাচ্ছে নারীর সংখ্যা।

এ সমস্যা মোকাবিলায় বিয়েতে উৎসাহিত করতে শিগগিরই অবিবাহিত নারীদের প্রণোদনা দিতে যাচ্ছে জাপান সরকার। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, টোকিওর বাইরে পুরুষদের বিয়ে করলে নারীদের সর্বোচ্চ ৬ লাখ ইয়েন (বাংলাদেশে মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা) প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।

সাম্প্রতিক সময়ে বৃহত্তর টোকিও শহরে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতার ফলে গ্রামাঞ্চলে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে বৈষম্য দেখা দিচ্ছে।

এর আগে, ২০২০ সালের দেশটির আদমশুমারিতে দেখা যায়, জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে টোকিও বাদে বাকি ৪৬টিতে ১৫ থেকে ৪৯ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। সে তুলনায় একই বয়সের পুরুষের সংখ্যা ১১.১ মিলিয়ন, যা নারী থেকে ২০ শতাংশ বেশি।

 

Japan is one of the largest economies in the world. The population is decreasing day by day in the country. In such a situation, most of the women of the country are migrating to the cities in the hope of jobs and higher education. In this population balance is decreasing in rural areas. According to analysts.

The number of women is decreasing compared to men in rural areas. To combat this problem, the Japanese government is going to give incentives to unmarried women to encourage marriage. In a report on Saturday (August 31), the American media reported the information to CBS News.

 

According to reports, the country's government is planning to give incentives of up to 600,000 yen (about 500,000 taka in Bangladeshi currency) to women who marry men outside Tokyo. In recent times, greater numbers of women than men have been noticed in the greater Tokyo metropolitan area.

 

As a result of this trend there is disparity between the number of women and men in rural areas. Earlier, the country's 2020 census showed there were about 9.1 million unmarried women aged 15 to 49 in 46 of Japan's 47 prefectures, excluding Tokyo. Compared to that, there are 11.1 million men in the same age group, which is 20 percent more than women.

-CBS News
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।