নতুন বছরের জানুয়ারি থেকে বাংলাদেশে তৃতীয় প্রজন্মের টেলিকম সেবা থ্রি-জি আর থাকছে না। শুধু ফোর-জি সেবা সচল থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সব মোবাইল ফোন অপারেটরকে ফোর-জি’র মাধ্যমে সেবা দিতে হবে।
২০১৩ সালে দেশে থ্রি-জি সেবা চালু হয়। এর মাধ্যমে মোবাইল ফোনে টিভি দেখা এবং ভিডিও কলে কথা বলাসহ দ্রুত গতির ইন্টারনেট সেবা পেতে শুরু করেন গ্রাহকরা।
পরবর্তীতে ২০১৮ সালে ফোর-জি এসে নেটওয়ার্ক ও মোবাইল ইন্টারনেটের ধারণাই পাল্টে দেয়। এখন ফোর-জির দাপটে বন্ধ হতে চলেছে থ্রি-জি সেবা। এদিকে বর্তমানে দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চলছে। দ্রুত এই সেবা সর্বোত্র পৌঁছে দেয়ার বিষয়ে কাজ করছে সরকার।





