Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন

admin • 09 Jun 2024, 04:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

 

রবিবার (৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী মারা গেছেন।

 

তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।