Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনে উঠলেই জরিমানা

admin • 01 Apr 2023, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনে উঠলেই জরিমানা

এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা ফটো আইডিকার্ড ছাড়া ট্রেনে চড়া যাবে না। পাশাপাশি কেউ তা অমান্য করলেও জরিমানার বিধানও রাখা হয়েছে।

 

এদিকে টিকিট কালোবাজারি বন্ধে, যার নামে কাটা হবে তার পাশাপাশি সঙ্গে যে বা যারা যাবেন অর্থ্যাৎ সহযাত্রীদের নামও থাকতে হবে। পাশাপাশি তাদেরও এনআইডি সঙ্গে রাখতে হবে।

 

আজ শনিবার (১ এপ্রিল) দুপুরে ট্রেনের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ নতুন এসব সিদ্ধান্তের কথা জানান।

 

অন্যদিকে সহজ কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয় পত্র/ ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।’

 

প্রসঙ্গত, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে গত ১ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন সনদ নিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়

 

একটি আইডিতে সর্বোচ্চ চারটি টিকেট কাটা যায়। সে ক্ষেত্রে সহযাত্রীরা এতদিনে তিনি বিনা প্রশ্নেই ট্রেনে চড়তে পারতেন। সেটিও এবার বন্ধ হচ্ছে।

 

যার নামে টিকিট কাটা হয়েছে, ট্রেনে যাত্রার সময় তার পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ বা ফটোকপি সঙ্গে থাকাও বাধ্যতামূলক করা হয় সেদিন থেকে। রেলকর্মীরা পরিচয়পত্রের সঙ্গে টিকিট মিলিয়ে দেখছেন। যদি না মেলে তাহলে গুনতে হচ্ছে জরিমানা।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।