Thursday, 24 September 2026
শিরোনাম
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগের পাল্টাপাল্টি স্লোগান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা, মারধরের শিকার তরুণী বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: কিশোর গ্রেপ্তার বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবির সিয়াম ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

• 24 Sep 2026, 10:48 AM • পঠিত 30 বার
শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে দেয়া তার এই ভাষণে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাবে। এর পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুগুলোও তার বক্তব্যে জোরালোভাবে উঠে আসবে বলে জানা গেছে।

 

জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।

 

ইতোমধ্যে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

 

বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

 

এছাড়া দীর্ঘ আট বছরের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।