Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইরানকে ভোট দিল বাংলাদেশ

admin • 06 Apr 2023, 08:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইরানকে ভোট দিল বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইরানের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পশ্চিমাদের আনীত এক রেজুলেশনে বিপক্ষে ভোট দেয় বাংলাদেশ।

 

ঐ কাউন্সিলে দেশভিত্তিক যেকোনও রেজুলেশনে কোনও পক্ষ না নেওয়ার অবস্থান বাংলাদেশ বজায় রাখে। কিন্তু মঙ্গলবারে বাংলাদেশের অবস্থানের কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে।

 

আইসল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, মলডোভা, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আনীত রেজুলেশনটির পক্ষে ২৩টি ভোট এবং বিপক্ষে আটটি ভোট পড়ে। ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল। বাংলাদেশ, চীন, পাকিস্তান, বলিভিয়া, কিউবা, ইরিত্রিয়া, কাজাখস্থান এবং ভিয়েতনাম রেজুলেশনটির বিপক্ষে ভোট দেয়।

 

দক্ষিণ এশিয়ার মধ্যে ইরানের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আছে এমন দেশের মধ্যে ভারতও ভোটদানে বিরত ছিল। তবে বাংলাদেশের এবারের পদক্ষেপ জাতীয় স্বার্থ বিবেচনায় সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য করা যায়।

 

ইরানকে এই মুহূর্তে সমর্থন দিয়ে বাংলাদেশের কোন জাতীয় স্বার্থ উদ্ধার হবে সেটি পরিষ্কার নয়। বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি খাত পশ্চিমা বিশ্বে। ওই দেশগুলো থেকে বাংলাদেশ বিনিয়োগও পেয়ে থাকি। এক সিদ্ধান্তের কারণে গোটা জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি সেরকম নয় বলে ভাবছেন বিশেষজ্ঞরা। তবে এর ফলে বাংলাদেশের গতিবিধির প্রতি তারা নজর রাখবে পশ্চিমারা।

 

প্রতি বছর রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে একটি রেজুলেশন আনা হয়। এ বছর যদি পশ্চিমারা অনীহা প্রকাশ করে বাংলাদেশকে ইরানের দিকে ঠেলে দেয়, বাংলাদেশের পক্ষে কয়টি ভোট জোগাড় করা সম্ভব হয়, সেটি চিন্তার বিষয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।