Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

admin • 26 Oct 2023, 09:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

দলীয় সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবরের মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপি মহাসচিব।

 

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও ব্রিফিং দিতে পারেন তিনি। আগামী ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।