Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জমি নিয়ে বিরোধ,বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

admin • 30 May 2026, 03:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধ,বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই জয়নাল। শনিবার (৩০ মে) সকালে সাড়ে দশটার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বড় ভাই মো. জাফরকে আটক করেছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র দে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জাফরের সাথে ছোট ভাই জয়নালের কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই জাফর ছোট ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়।

 

এ ঘটনায় বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।