Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক ফিচার

জন্মদিনে দুবাই না নেওয়ায় স্ত্রীর ঘুষি, প্রাণ গেল স্বামীর

admin • 25 Nov 2023, 11:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জন্মদিনে দুবাই না নেওয়ায় স্ত্রীর ঘুষি, প্রাণ গেল স্বামীর

জন্মদিনে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ঘুরতে না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্ত্রী। এর জেরে স্বামীকে ঘুষি মেরে হত্যা করেছেন তিনি। গতকাল শুক্রবার এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। খবর এনডিটিভির।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নিখিল খান্না। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ৬ বছর আগে বিয়ে করেন অভিযুক্ত রেনুকে (৩৮)। এই দম্পতি পুনের অভিজাক এলাকা ওয়ানাবদিতে থাকতেন।

 

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, রেনুকাকে দুবাই না নিয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে নিখিলের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এছাড়া জন্মদিনে আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চেয়েছিলেন রেনুকা। এতেও বাধা দেন নিখিল।

 

ওয়ানাবদি থানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হাতাহাতির সময় রেনুকা নিখিলের মুখে ঘুষি মারেন। এতে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলে নিখিলের মৃত্যু হয়।

এ ঘটনায় স্ত্রী রেনুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

  সূত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।