Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জন্মদিনে অনলাইনে কেনা কেক খেয়ে শিশুর মৃত্যু

admin • 31 Mar 2024, 04:25 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জন্মদিনে অনলাইনে কেনা কেক খেয়ে শিশুর মৃত্যু

১০ বছরের মানবীর জন্মদিন। ঘরোয়া পরিবেশে সেটি উদযাপনের জন্য অনলাইন থেকে তার পছন্দের একটি চকলেট কেক অর্ডার করা হয়। সন্ধ্যায় পরিবারের লোকজনদের নিয়ে কেক কেটে ও খেয়ে জন্মদিন পালন করে মানবীর।

 

সেই জন্মদিন পালনের কয়েক ঘণ্টা পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মানবীর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন হাস্যোজ্জ্বল মানবীর।

 

মানবীর দাদা হারবান লাল বলেন, ‘গত রোববার সন্ধ্যায় জন্মদিনের কেক কাটে সে। এরপর চলে খাওয়াদাওয়া। রাত ১০টার দিকে সবাই অসুস্থ হয়ে পড়ে। মানবীরের দুই বোন বমি করতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় মুখ শুকিয়ে আসছিল মানবীর। সে বারবার পানি খাচ্ছিল। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে।’

 

তিনি আরও বলেন, ‘মানবীরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।’

 

মানবীরের পরিবারের অভিযোগ, ‘কেক কানহা’ থেকে অর্ডার করা কেকটিতে বিষাক্ত উপাদান ছিল। এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলেছে, ‘শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।