Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের আইডি-পাসওয়ার্ড শেয়ার করলে কঠোর ব্যবস্থা

admin • 26 Mar 2024, 08:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের আইডি-পাসওয়ার্ড শেয়ার করলে কঠোর ব্যবস্থা

দেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের নিরাপত্তায় নানা দিক-নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি সনদ বাতিলের জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় আজ মঙ্গলবার (২৬ মার্চ) দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধক ও নিবন্ধন সহকারী তাকে দেয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড বেআইনিভাবে হস্তান্তর করছেন। এর ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার (বিডিআরআইএস) সফটওয়্যারে সংঘটিত হচ্ছে বেআইনি কর্মকাণ্ড। দেশের প্রচলিত আইনে যা ফৌজদারি অপরাধ, এমনটাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

গত ২১ মার্চ (বৃহস্পতিবার) জনপ্রিয় ঐ টিভি চ্যানেলে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশি জন্মসনদ। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ সেই কাজ করেন। মাত্র ৬ মিনিটের ব্যবধানে তৈরি করে ফেলেন ভুয়া জন্মসনদ।

যমুনা নিউজে সংবাদ প্রচারের পর দেশের বিভিন্ন গণমাধ্যম এর ফলোআপ করে। এ ঘটনায় আগামীকাল তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পাবনার জেলা প্রশাসক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।