Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জঙ্গি রয়েছে সন্দেহে রাজধানীর হোটেলে অভিযান

admin • 03 Dec 2022, 10:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জঙ্গি রয়েছে সন্দেহে রাজধানীর হোটেলে অভিযান

জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক।

ওসি বলেন, রাজধানীর মহাখালীতে অবস্থিত ইনসাফ নামের একটি আবাসিক হোটেল ও মেস ঘিরে রাখা হয়েছে। অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ওসি নূরে আলম সিদ্দিক আরও বলেন, কয়েকদিন ধরে আমাদের কাছে তথ্য ছিল নাশকতার উদ্দেশ্যে জঙ্গিরা আবাসিক হোটেলে অবস্থান করছে। যার ভিত্তিতে আজ সন্ধ্যা থেকে হোটেলের আশপাশে নজরদারি বাড়ানো হয়। রাত ৯টার দিকে মূল অভিযান শুরু হয়।

কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘অভিযান চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।