Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের গাড়িতে হামলা, তাঁতিবাজার মোড় ব্লক

admin • 06 Jan 2025, 09:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের গাড়িতে হামলা, তাঁতিবাজার মোড় ব্লক

তাঁতীবাজার ও গুলিস্তানের মাঝামাঝি স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. তাজাম্মুল হককে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রক্টর ও তার গাড়ি চালকে আঘাত করা হয়েছে।

 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজার ও গুলিস্তানের মাঝামাঝি রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রক্টরের গাড়িতে হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

 

জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে গুলিস্তান লেগুনা স্ট্যান্ডে এক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় ব্লক করে রেখেছে। এদিকে এ ঘটনায় প্রক্টর সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।