Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

admin • 22 Jun 2026, 05:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের বাঁশের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম (৬৫)। সোমবার (২২ জুন) সকাল ৮টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ‎এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই রেজাউল করিম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। সোমবার সকালেও তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে মারধর করেন রেজাউল করিম। এ সময় মায়ের পক্ষ নিয়ে ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন রাকিবুল ইসলাম। এতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন।

পরিবারের সদস্যরা আহত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান রাকিবুল ইসলাম।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।