এক্সক্লসিভ
জাতীয়
সারা দেশ
ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত
admin
• 20 Jul 2022, 12:12 PM
• পঠিত 3 বার
ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্ত্রীসহ ঢাকায় ফিরছিলেন শোভন। শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পৌঁছালে শোভনকে বহনকারী প্রাইভেটকারে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন শোভন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রফি তালুকদার জানান, ঈদ উদযাপন শেষে রেজওয়ানুল হক চৌধুরী শোভন স্ত্রীসহ কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন। প্রথমে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





